শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

পূরবাঞ্চলীয় সমন্বিত পরকল্পের আমন প্রদর্শনীর মাঠদিবস-২০১৩



                                 মাঝে কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন মজুমদার ও ডানে সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন  
     গত ০৫/১২/২০১৩ ইং তারিখে মির্জাপুর ব্লকে পূর্বাঞ্চলীয় সমন্বিত প্রকল্পের আওতায় আমন ফসলের মাঠ দিবস হয়ে গেল। উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন মজুমদার, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ্ । এছারা আরও উপস্থিত ছিলেন মির্জাপুর ব্লকের কৃষকগন । প্রদর্শনী প্লটের ব্রি ধান ৪৬ এর ক্রপ কাটিং এর মাধ্যেমে মাঠ দিবসের শুভ শুচনা করা হয় । এর পর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এই ধানের ফলন ও এই ধান চাষাবাদ সমন্ধে চাষীদের সাথে আলোচনা করেন করেন ও পাশ্ববর্তি ধান ক্ষেতের ফলনের সাথে এটার পার্থক্য দেখানো হয়। উক্ত প্রদর্শনী প্লটে ধানের ফলন হয়েছিল হেক্টর প্রতি ৫.৭১টন।

শ্রীরঞ্জন এর নেরিকা প্লট পরিদর্শন ও ক্রপ কাটিং

    গত ১৯/০৮/২০১৩ইং  তারিখে ফেনী কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর ডি ডি স্যার , সি পি এস সার ও সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা শ্রীরঞ্জন এর নেরিকা(ড্রাম সিডারে রুপিত) প্লট পরিদর্শন করে ক্রপ কাটিং এর দিন ধার্য করে, সে অনুযায়ী ২৩/০৮/২০১৩ তারিখে উক্ত ক্ষেতের ক্রপ কাটিং নেয়া হয় ।গত ৩০/০৫/১০১৩ ইং তারিখে ড্রাসিডারের মাধ্যেমে বীজ বপন করা হয়েছিল এবং আজ পর্যন্ত ধানের বয়স ৮৫ দিন । এত অল্প দিনে ধান পেয়ে চাষী খুশি ও আসে পাশের কৃষকরা আগামীতে এই ধান চাষ করতে ইচ্ছা প্রকাশ করে ।কাচা অবস্থায় ২০ বর্গ মিটারে ধানের ফলন পাওয়া যায় ১০.১০ কেজি।