শুক্রবার, ১৬ মে, ২০১৪

পানি ব্যবস্থাপনা প্রদর্শনী এ ডব্লিউ ডি(AWD) প্রকল্পের মাঠ দিবস


       গত ১৫/০৫/২০১৪ ইং তারিখে ডাক বাংলার পশ্চিম পাশের ধানের জমিতে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (AWD) প্রকল্পের মাঠ দিবস সম্পন্ন হল। উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মুসলেউদ্দিন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব আক্রাম উদ্দিন ও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব বি এম সাইফুল আহমেদ সুজু ও এলাকার কৃষক ভাইয়েরা| মির্জাপুর ব্লকের ফাইভষ্টার মোর হতে ডাকবাংলার পশ্চম মাঠ পর্যন্ত এই প্রকল্পের আওতাভুক্ত ছিল| সহকারী কৃষি সম্প্রসারন অফিসার কৃকদের সাথে নিয়ে AWD প্রযুক্তির সুবিধা অসুবিধা আলোচনা করেন। এ প্রযুক্তি ব্যবহারে বোরো ধান চাষে প্রচলিত প্লাবন সেচের তুলনায় ৩০-৫০% কম পানি লাগে এবং সেচ খরচ আনুপাতিক হারে কমে আসে | ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে এবং পরিবেশ দুষন, যেমন আর্সেনিক দূষন ও মরু প্রবনতা কমে আসবে |    


বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

"ডিজিটাল মেলা ২০১৪” সোনাগাজী


    আজ থেকে সোনাগাজী উপজেলায় দুইদিন ব্যাপী ডিজিটাল মেলার শুভ উদ্ভোধন হলো | এই মেলায় অংশগ্রহণ করেছেন সোনাগাজী পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্র, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আর এম হাট কে সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাচ-বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ন্যাসলাল ব্যাংক, সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয়, ছাবের পাইলট মডেল হাই স্কুল(ডিজিটাল ক্লাস রুম), কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও মেসকাত কম্পিউটার |
    সোনাগাজী কৃষি অফিসের স্টলে প্রজেক্টেরের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সমন্ধে মেলায় আগত কৃষকদের ধারনা দেয়া হচ্ছে |



সোমবার, ৫ মে, ২০১৪

ড্রাম সিডারের মাধ্যমে উফশী আউশ(নেরিকা) বীজ বপন

     গত পহেলা মে ২০১৪ ইং তারিখে মির্জাপুর ব্লকের ডাক বাংলা এলাকায় আলী আহম্মদ এর জমিতে ড্রাম সিডার এর মাধ্যমে নেরিকা বীজ বপন করা হয়| এই পদ্ধতিতে ধান আবাদ করলে শ্রমিক কম লাগে, পরিচর্যা সহজ,১৫-২০ দিন আগেই ধান পেকে যায় ও ফলন বেশী পাওয়া যায়|  সর্বোপরি শ্রমিক খরচ কম লাগায় উৎপাদন খরচ কমে আসে |

রবিবার, ৪ মে, ২০১৪

খরিপ ১/২০১৪ইং সনের মির্জাপুর ব্লকে আউশ প্রনোদনা বিতরন

      এ বছর মির্জাপুর ব্লকে ৪০ জন চাষী উফশী আউশ ও বোনা আউশ(নেরিকা) ধান চাষে প্রনোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও অর্থ সহায়তা পায় । এর মধ্যে ৩৫ জন চাষী  উফশী আউশ ও ৫ জন চাষী বোনা আউশ (নেরিকা) ধান বীজ ও অন্যান্য সহায়তা পায় । এখানে ৩৫ জন চাষীকে যথাক্রমে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি  ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৩০০ টাকা এবং ৫ জন চাষী কে ১০ কেজি নেরিকা ধান ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৬০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয় হয়।

শুক্রবার, ২ মে, ২০১৪

পূ্র্বাঞ্চীয় সমন্বীত প্রকল্পের আওতায় বোরো সুপার হাইব্রিড প্রদর্শীর মাঠ দিবস ২০১৪


     গত ৩০ এপ্রিল মিরজাপুর ব্লকে পূর্বাঞ্চলীয় সমন্বিত প্রকল্পের আওতায প্রযুক্তি প্রদর্শনীর (বোরো সুপার হাইব্রিড ধান) মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠান হয়ে গেল | উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন সোনাগাজী উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব মুসলেউদ্দিন ও
সাথে উপস্থিত ছিলেন সংস্লিষ্ট ব্লকের এস এ এ ও জনাব বি এম সাইফুল আহম্মদ সুজু ও পাশ্ববর্তী ব্লকের এস এ এ ও জনাব আজিজউল্লা। এছাড়া সংস্লিষ্ট প্রদর্শনীর চাষী জনাব হোসেন আহম্মদ ও এলাকার সকল চাষী ভাইয়েরা | উক্ত ধান ক্ষেতে ২০ বর্গমিটারে ধানের ফলন পাওযা যায় ২০.৫০ কেজি(কাচা অবস্থায়), ১৪% আদ্রতায় ধানের ফলন দারায় ৯.৫৩কেজি ও হেক্টরে ৯.৫৩টন| উক্ত ফলন পেয়ে চাষী খুবই খুশি ও আগামীতে এই ধান ব্যাপকভাবে চাষ করার আগ্রহ প্রকাশ করেন ও এলাকার চাষী ভাইয়েরাও এই ধান আগামীতে চাষ করতে আগ্রহ প্রকাশ করেন।

আউশ প্রনোদোনা বিতরন ২০১৪

      গত ১২-০৪-২০১৪ ইং তারিখে সোনাগাজী উপজেলায় আউশ প্রোনোদনার আওতায় ১৩০০ জন চাষীর মাঝে উফশী আউশ ও নেরিকা ধান বীজ ও সার বিতরনের অনুষ্ঠান উদ্ভোধন করা হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ রহিম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা জোবেদা নাহার মিলি, উপজেলা নির্বাহী অফিসার জনাবা লুৎফুন নাহার| এছারা আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব আশিস কুমার কর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব সাজ্জাদ হোসেন মজুমদার , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্টানের মঞ্চে উপবিস্ট সকল অতিথীরা তাদের নিজ নিজ বক্তব্য রাখেন এবং ভাষন শেষে মাননীয় সংসদ সদস্য কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করেন।