রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

আউশ প্রনোদনা বিতরন/২০১৩

                                               আউশ প্রনোদনা বিতরন/২০১৩
                                                                                            তারিখ:২১/০৪/২০১৩
    আজ সোনাগাজী উপজেলা মিলনায়তনে সকাল ১১ গটিকার সময় আউশ প্রনোদনা বিতরন/২০১৩ এর শুভ উদ্ভোধন ঘোষনা করা হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধীদপ্তর ফেনী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোনাগাজী, জেলা প্রশিখন কর্মকর্তা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফেনী,উপজেলা কৃষি কর্মকর্তা আশিষ কুমার কর, ভেটেনারী সার্জন উপজেলা প্রানী সম্পদ বিভাগ সোনাগাজী, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরখন কর্মকর্তাসহ সকল উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ । জনাব আক্রাম উদ্দিনের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব জাহাংগীর আলম কোরান তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন । অনষ্ঠানে বক্তব্য রাখেন কৃষকদের মাঝ থেকে শেখ মো: সিরাজ-উদদৌল্লা(বীর মুক্তিযোদ্বা), এস এ এ ও দের মাঝ থেকে জনাব মো: ইসকান্দার হানিফ, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তসহ সকল বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক । বক্তব্য শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা, জেলা প্রশিখন কর্মকর্ত ও ফেনী জেলা উপ-পরিচালক স্যার চাষিদের মাঝে নেরিকা বীজ বিতরন শুরু করেন ।
         
                       ফেনী জেলা উপ-পরিচালক ও সোনাগাজী উপজেলা নির্বাহি অফিসার চাষিদের মাঝে বীজ বিতরন করছে              
     বেলা প্রায় সারে ১২ টার দিকে ফেনী জেলা উপ-পরিচালক ও জেলা প্রশিখন কর্মকর্ত নেরিকা চাষাবাদের উপর চাষীদের প্রশিখন প্রদান করেন । প্রশিখন শেষে চাষীদের মাঝে সার ও বীজ বিতরন করেন। সোনাগাজী উপজেলায় ১০০ জন চাষিকে ১০ কেজি করে নেরিকা ধান,২০কেজি ইউরিয়া,১০ কেজি ডি এ পি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া আরও ১৯৫০জন চাষীকে উফশি আউশ ধানের বীজ ও সার বিতরন করা হবে ।
                                                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন